পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘৪০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক’

বাংলার খবর২৪.কম index_55144: বর্তমানে ইবোলা ভাইরাস আক্রান্ত দেশগুলোকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও বিশ্বব্যাংক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই কথা বলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট।

আগামীতে বিশ্বব্যাপী অবকাঠামো উন্নয়নে অর্থায়ন গ্যাপ ও জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত সমস্যার সমাধান কীভাবে করা যায় সেইজন্য ক্লাইমেট চেঞ্জ স্ট্রাটেজি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট বাংলাদেশের জিডিপি ও মূল্যস্ফীতি সম্পর্কে বলেন, ২০১৫ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ২ শতাংশ। আর মূল্যস্ফীতি হবে ৭ শতাংশ।

তিনি আরো বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি হওয়ার কারণ হলো- বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সরকারিভাবে অবকাঠামো খাতে রেমিটেন্স বৃদ্ধি ও বিশ্ববাজারে তেলের দাম কম হওয়া।

প্রতিবেদনে বিভিন্ন খাতভিত্তিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বলা হচ্ছে, শিল্প খাতে ৯ দশমিক ৫ শতাংশ, কৃষি খাতে প্রবৃদ্ধি হবে ২ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ১ শতাংশ।

এছাড়া ব্যয়ের ক্ষেত্রে বলা হচ্ছে বিনিয়োগ হবে ৬ দশমিক ৫ শতাংশ, রপ্তানি ৬ শতাংশ ও আমদানি ২ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়ে গেলে বিনিয়োগ কমার পাশাপাশি মূল্যস্ফীতি বাড়বে।

এদিকে প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। এছাড়া প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেন রিসার্স এনালিস্ট নাদিম রিজওয়ান, অর্থনীতিবিদ সালমান জাইদি, ও যোগাযোগ কর্মকর্তা মেহরীন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘৪০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক’

আপডেট টাইম : ১২:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪