অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

উত্তরা বিআরটিএতে ভ্রম্যমান আদালতের অভিযানে ৪ দালালের কারাদণ্ড

ডেস্ক : বিআরটিএর উত্তরা কার্যালয়ে চার দালালকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে আকস্মিকভাবে এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।
জানা গেছে, বিআরটিএর উত্তরা কার্যালয়ে অভিযান পরিচালনাকালে মোটরযানের নাম্বার প্লেট সংযোজনসহ বিভিন্ন কাজে আগত গ্রাহকদের নিকট চাঁদা দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজন দালালকে বাকবিতণ্ডতা করতে দেখেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় স্থানীয় দালাল আতাউল্লাহ আতা সহ কয়েকজন দালালকে সনাক্ত করেন ম্যাজিস্ট্রেট। পরে তুরাগ থানার সহায়তায় তাদের ধরতে গেলে আতাউল্লাহ পালিয়ে যায়। তবে চার জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আহাদ আলী (৩৫), মো. শাহিন আলম (২৮), আলমগীর হোসেন (৪৮) এবং মো. সোহাগ (২৭)।

পরে আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের দোষ স্বীকার করলে প্রত্যেককে ৩০(ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, দালাল চক্রটি দীর্ঘদিন যাবত রাস্তা থেকে বিআরটিএ অফিসে আগত গ্রাহক বা গাড়ি বিআরটিএ চত্বরে ঢোকার পথেই ঘিরে ধরত। তিনি বলেন, এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। বিআরটিএ অফিস দালাল মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

উত্তরা বিআরটিএতে ভ্রম্যমান আদালতের অভিযানে ৪ দালালের কারাদণ্ড

আপডেট টাইম : ০৩:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩