অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পারলে নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা প্রমাণ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনে আসুন, পারলে নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করুন।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলার সিভিল এভিয়েশন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমরা দেখেছি, যারা জনগণ থেকে বিমুখ হয়েছে, সন্ত্রাসী-জঙ্গির উত্থান যারা করেছিল, যারা দেশকে ধ্বংস করে দিয়েছিল, তারাই আবার অনেক ধরনের কথা বলে। এসব কথা বলে লাভ হবে না। দেশের মানুষ আর আপনাদের চায় না। মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ এক সুরে ও এক বাক্যে এখন বলে, প্রধানমন্ত্রী দেশকে যেভাবে আলোকিত করেছেন, সেখান থেকে আর অন্ধকারে ফিরে যেতে চাই না। অন্ধকারের দৃশ্য আমরা দেখেছি, হত্যা-খুন-জঙ্গিবাদের উত্থান আমরা দেখেছি। বিদ্যুৎ নেই, ওষুধ নেই, খাদ্য নেই- সেই দেশকে উন্নত বাংলাদেশে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রিয় নেতা নন, তিনি বিশ্বনন্দিত নেতা। যেখানেই গেছি, সেখানেই তার প্রশংসা। সবাই জিজ্ঞাসা করে, তোমাদের প্রধানমন্ত্রীর কী ক্যারিশমা যে দেশটাকে দরিদ্রতম থেকে উন্নত দেশে পরিণত করেছেন? উত্তর একটাই, যার ধমনিতে বঙ্গবন্ধুর রক্ত, তিনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন এবং জনগণও তাকে ভালোবাসেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, কোনও সন্ত্রাস, ষড়যন্ত্র বা মাসল পাওয়ারের উপর আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী ভর করেন না। তিনি জনগণের শক্তিতে চলেন, দেশের জনগণই তার একমাত্র শক্তি। দেশের মানুষ বলে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। দেশের জনগণ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গত ৭ অক্টোবর (শনিবার) এই সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পারলে নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা প্রমাণ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩