অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

নরসিংদী: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। পরে বিকাল সাড়ে তিনটার দিকে তাকে আদালতে নেয়া হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে শোকজ করেন। এছাড়াও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বুধবার (২৯ নভেম্ভর) দুপুরে নরসিংদী সদর আসনের নৌকার প্রার্থীর আয়োজিত এক মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে হুমকী স্বরুপ বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি রিমন। এরপর তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে তাকে বলতে দেখা যায়, কোনো স্বতন্ত্র-পতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্র লীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানতো না। স্বতন্ত্ররে কেমনে পিটাইতে হয়, হেই দেখাইছে। হেরে আমরা হেমনেই পিডামো। এই সদর আসনের কোনো এলাকায় তাদের কোনো জায়গা দেয়া যাবে না। তারা নৌকা বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশবিরোধী।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

আপডেট টাইম : ১২:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩