অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

হিরো আলমের ওপর হামলা, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ডেস্ক: বগুড়া-৪ আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নৌকার সমর্থকদের হাতে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রামের মুরাদপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা মোবাইল কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ করেছেন কংগ্রেসের মনোনীত প্রার্থী হিরো আলম ।

হিরো আলম জানান, আজ সন্ধ্যায় কর্মীদের নিয়ে মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে যাই। কিন্তু বাজারে প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার সমর্থকরা এসে বাধা দেন। ওরা পাঁচজন এসেছিল। এসেই বলে মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না। তখন আমার ফোন থেকে ভিডিও নেওয়া হচ্ছে দেখে তারা মোবাইল কেড়ে নেয়। আর আমাদের সঙ্গে হাতাহাতি হয়। পরে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হিরো আলম আরও বলেন, এ ঘটনায় আমি একটা সংবাদ সম্মেলন করবো। রাত আটটায় আমার বাসা থেকে সংবাদ সম্মেলন হবে।

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানা পুলিশের ওসি জানান, খবর পেয়ে আমি পুলিশ নিয়ে সরেজমিনে গিয়েছি। সেখানে একটু ঝামেলা হয়েছে, তবে প্রার্থী হিরো আলম যেভাবে বলছেন তেমন ঘটনা কিছু পাইনি। তার মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। এ কথার সত্যতাও পাওয়া যায়নি। তারপরেও আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

হিরো আলমের ওপর হামলা, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৫:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩