অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

৭ জানুয়ারি ভোট দেওয়া মানেই উন্নত জীবন: সাদ্দাম

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেছেন, ৭ জানুয়ারি ভোট দেওয়া মানেই হচ্ছে সন্তানের ভবিষ্যৎ, সমৃদ্ধি, নিরাপত্তাসহ উন্নত জীবন নিশ্চিত করা। ভোট দিলে সেই সুযোগটি তৈরি হবে। এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন। যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তারা দেশের প্রতি, বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে আসুন আমরা সবাই মিলে ৭ তারিখে ভোটাধিকার প্রয়োগ করবো।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন সাদ্দাম।
এর আগে নিজ উপজেলায় আসার খবরে আটোয়ারী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
এদিন বিকেল থেকে বিদ্যালয়টির মাঠে ছাত্রলীগ, আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন। সাদ্দামকে দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন স্থানীয়রা।
আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ প্রার্থী নাইমুজ্জামান মুক্তা, তার সহধর্মিনী ও যুব মহিলালীগ নেতা কাজী মৌসুমিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

৭ জানুয়ারি ভোট দেওয়া মানেই উন্নত জীবন: সাদ্দাম

আপডেট টাইম : ০২:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩