পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ওবায়দুল কাদেরের গণসংযোগে হামলা, আহত ১০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নৌকা প্রতীকের গণসংযোগে লিফলেট বিতরণ কালে হামলার ঘটনা ঘটেছে।

ঘটনায় কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ফারুকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ভূঁইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন, উপজেলার বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে রাতে সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু অভিযোগ করে বলেন, বুধবার বিকেলের দিকে উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী নিয়ে তারা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে গণসংযোগ করেন বাটইয়া ইউনিয়নের কাচারিহাট বাজারে। একপর্যায়ে সেখানে তাদের বাধা দেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীন। পরে তারা উপজেলার ভূঁইয়ারহাট বাজারে চলে এলে পুনরায় শাহীন চেয়ারম্যানের নেতৃত্বে তাদের গণসংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

একপর্যায়ে গণসংযোগে হামলা চালানো হয়। এ সময় তাদের তিনটি মাইক্রোবাসে ভাংচুর চালানো হয়। নাবিল নামে এক ছাত্রলীগ নেতা একটি মোটরসাইকেলসহ নিখোঁজ রয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ওবায়দুল কাদেরের গণসংযোগে হামলা, আহত ১০

আপডেট টাইম : ০৭:১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪