অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চান্দিনায় একাধিক ভোটকে কেন্দ্র করে আগে থেকেই নৌকার সিল।

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকা প্রতীকে আগে থেকে সিল মারার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শুরুর পর থেকে বেশ কয়েকটি কেন্দ্রে এমন ঘটনা ঘটে বলে একাধিক প্রত্যক্ষদর্শী ‍সূত্রে জানা যায়।
ব্যালটের নৌকা প্রতীকে আগে থেকেই সিল মারা এমন তিনটি কেন্দ্রের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। উপজেলার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয়, মহিচাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফুটেজ থেকে দেখা যায়, এসব কেন্দ্রের ব্যালট পেপারে আগে থেকে নৌকা প্রতীকে সিল মারা রয়েছে।
একটি ফুটেজে দেখা যায়, দোল্লাই নবাবাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু। এ সময় ব্যালটে নৌকার সিল দেখে চিৎকার করে তিনি বলেন, এখানে এগুলো কী হচ্ছে!
ঈগল প্রতীকের প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু জানান, ‘আমরা চান্দিনার অধিকাংশ কেন্দ্রে আগে থেকে জাল ভোটের খবর পেয়েছি। আমার এজেন্টদের অধিকাংশ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ নির্বাচনের কোনো মানে হয় না।
চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাবেদ মোহাম্মদ শোয়াইব জানান, ‘আমরা যতগুলো কেন্দ্রে আগে সিল মারার খবর পেয়েছি সব ভোট বাতিল করা হয়েছে। ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবহিত করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চান্দিনায় একাধিক ভোটকে কেন্দ্র করে আগে থেকেই নৌকার সিল।

আপডেট টাইম : ১২:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪