অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

চাঁদা না দেওয়ায় লাইনম্যানকে পেটালেন শ্রমিকলীগ নেতা

ডেস্ক: কক্সবাজারের সেন্টমার্টিনে চাঁদা না পেয়ে লাইনম্যানকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে সেন্টমার্টিন ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের সভাপতি সালাহ উদ্দিনের বিরুদ্ধে। আজ রোববার দুপুরে এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।

মারধরের শিকার মো. হামিদ অটোরিকশা, মিনি টমটম ও ভ্যান গাড়ি মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক। তিনি সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী মো. হামিদ বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সড়কে সারিবদ্ধভাবে গাড়ি রাখা হয়। সেখানে দায়িত্ব পালন করছিলাম। এ সময় সেন্টমার্টিন ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সভাপতি সালাউদ্দিন ফোন দিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সালাউদ্দিনের নেতৃত্বে ৬-৭ জন আমাকে লাঠি দিয়ে পেটায়। পরে হত্যা ফেলার হুমকি দেন। এ ঘটনায় আমি সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছি।’

জানতে চাইলে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন বলেন, ‘মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদা চাওয়ার কথা অস্বীকার করলেও অভিযুক্ত সালাউদ্দিন বলেন, ‘লাইনম্যানের সঙ্গে আমার মারামারি হয়নি, হাতাহতির ঘটনা ঘটে। তবে চাঁদা দাবি বিষয়টি বানোয়াট।’

সেন্টমার্টিন অটোরিকশা সমবায় সমিতির সভাপতি মো. ইসহাক বলেন, ‘আমরা তিন বছর ধরে সুনামের সঙ্গে সংগঠন চালাচ্ছি। কিন্তু হঠাৎ করে জাতীয় শ্রমিকলীগ নেতারা চাঁদা দাবি করে আসছেন। আজকে চাঁদা না পেয়ে আমাদের লাইনম্যানকে মারধর করেছেন। আমরা হামলাকারীদের বিচার চাই।’

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

চাঁদা না দেওয়ায় লাইনম্যানকে পেটালেন শ্রমিকলীগ নেতা

আপডেট টাইম : ১০:২০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪