পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

“বাংলার খবর 24” এ সংবাদ প্রকাশের পর কচুয়ায় ভেঙ্গে যাওয়া ব্রীজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

  • মোঃ জুয়েল রানা
  • আপডেট টাইম : ০৪:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ১৫১৭ বার

মোঃ জুয়েল রানা,চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উত্তর আকানিয়া হতে রাজাপুর সড়কের মাঝামাঝি আকানিয়া মীর বাড়ি সংলগ্ন খালের উপর কাঠের পুরোনো ব্রীজ ভেঙ্গে পড়ায় ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছে। এমন সংবাদ ২১ জানুয়ারি “বাংলার খবর” সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির ভেঙ্গে যাওয়া ব্রীজটি পরিদর্শন করেন এবং নতুন করে কালভার্ট নির্মানের আশ্বাস প্রদান করেন।

স্থানীয়রা জানান, উক্ত ব্রীজ পারাপার হয়ে আকানিয়া, রাজাপুর, মুন্সিবাড়ি, কোমরকাশা, ধলি-কচুয়া, হোসেনপুর, কাজকামতা, বদরপুর, দেওকামতা, ঘাগড়া গ্রামের প্রায় ২০ হাজার লোক কচুয়া বাজার, ঘাগড়া বাজার ও বাছাইয়া বাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে।

স্থানীয় এলাকাবাসী জানান, কাঠের ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় একমাত্র এ রাস্তা দিয়ে যাতায়াতে মানুষ খুবই কষ্টে অতিবাহিত করছে। উপজেলা চেয়ারম্যান আমাদের এ জায়গা নতুন করে কালভার্ট নির্মান করবেন বলেও জানান তারা।

উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির জানান, লোকজনের চলাচলের দিক থেকে ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রীজ ভেঙ্গে যাওয়ায় জনগনের চরম ভোগান্তির কথা ইউএনও ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। তারা ব্রীজটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি উপজেলা পরিষদ থেকে একটি বরাদ্দের মাধ্যমে মানুষের যাতায়াতের জন্য কালাভার্ট নির্মান করা হবে।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

“বাংলার খবর 24” এ সংবাদ প্রকাশের পর কচুয়ায় ভেঙ্গে যাওয়া ব্রীজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম : ০৪:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪