পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পাটগ্রাম (প্রতিনিধি) :লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিএসএফ নিহত যুবকের মরদেহ ভারতে নিয়ে গেছে।

রোববার (২৮ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার আঙ্গর পোতা বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ১ সাব পিলার-১ হতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রফিউল ইসলাম পাটগ্রাম উপজেলার বঙ্গের বাজার এলাকার আফজাল হোসেনের পুত্র।

বিজিবি ও স্থানীয় লোকজন জানান, রফিউল ইসলাম ভোরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এসময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিউল। রোববার সকালে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত বাংলাদেশি ভারতীয় পণ্য চোরাকারবারি কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তারা।

৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তাফা বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত চাওয়া হয়েছে।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট টাইম : ০৫:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪