পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

নিহত রবিউলের লাশ হস্তান্তর করছে বিএসএফ

পাটগ্রাম প্রতিনিধি, লালমনিরহাট: বিএসএফের গুলিতে নিহত রবিউল ইসলাম ওরফে টুকলুর লাশ হস্তান্তর করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে এ লাশ দেন। 

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ভারতের পুলিশ ময়নাতদন্ত শেষে রবিউলের লাশ বিএসএফ-এর মাধ্যমে দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করে। লাশ গ্রহণের পর তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় রোববার বিকেলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, রোববার ভোর ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হন রবিউল। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

নিহত রবিউলের লাশ হস্তান্তর করছে বিএসএফ

আপডেট টাইম : ০৬:৫৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪