পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিশ্ব ইজতেমায় চলছে আখেরি মোনাজাত

ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার সকাল ৯টার দিকে কাঙিক্ষত আখেরি মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি এবং কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ।

মোনাজাতে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানে সমবেত হয়েছেন। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।

মোনাজাতে সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামীনের কাছে কাকুতি মিনতি জানানো হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমীন, আল্লাহুম্মা আমীন’ ধ্বনিতে আকাশ-বাতাস কাঁপিয়ে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে অপার করুণা ও অশেষ রহমত কামনা করেন দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসলমান।

উল্লেখ্য, আজ আখেরি মোনাজাতের পর মাঝে চারদিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব তথা মাওলানা সা’দ আহমেদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিশ্ব ইজতেমায় চলছে আখেরি মোনাজাত

আপডেট টাইম : ০৪:০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪