অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এক কবরে মিলল হাতকড়া পরানো ৩০ ফিলিস্তিনির মরদেহ!

ডেস্ক: টানা প্রায় চার মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এরই মধ্যে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে অবরুদ্ধ উপত্যকাটির উত্তরাঞ্চলে। কবরটিতে চোখ বাঁধা ও হাতকড়া পরানো পচন ধরে যাওয়া ৩০ জন ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল সবকটা মরদেহ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গণকবরটি পাওয়ার পর ইতোমধ্যে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩১ জানুয়ারি) উত্তর গাজার হামাদ স্কুলের কাছে ‘কালো প্লাস্টিকের ব্যাগে’ ৩০টি মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলোর চোখ ও হাত বাঁধা ছিল। তাদের হত্যার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

এ ঘটনাকে ইসরায়েলি ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে ইতোমধ্যে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া এ ‘গণহত্যার’ সত্যতা ও মাত্রা খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক তদন্ত দলকে গাজা পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, মৃতদের কালো ব্যাগে ভরার আগে চোখ বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা পরিষ্কারের কাজ করছিলাম। তখন স্কুলের আঙিনার ভেতরে ধ্বংসস্তূপ দেখতে পাই। পরে তার ভেতর বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে হতবাক হয়ে যায় উপস্থিত সবাই।’

তিনি আরও বলেন, ‘কালো প্লাস্টিকের ব্যাগ খুলতেই আমরা মরদেহ পাই, সেগুলো পচে গিয়েছিল। চোখ, হাত-পা বাঁধা ছিল তাদের।’

ঘটনার প্রতিক্রিয়ায় হামাস বলছে, মানবাধিকার সংগঠনগুলোর উচিত গণকবরের ডকুমেন্ট তৈরি করা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এক কবরে মিলল হাতকড়া পরানো ৩০ ফিলিস্তিনির মরদেহ!

আপডেট টাইম : ০৪:০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪