অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বগুড়ায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

সজীব হাসান,( বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে নাছিম মিয়া (১৪) নামে একজন নিখোঁজ শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। সোমবার রাত ১০ টায় গাবতলি উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের তারই মামাতো ভাইয়ের গোয়ালঘর থেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। নাছিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেল মিয়ার ছেলে এবং সে ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারী রবিবার শবে বরাতের দিন এশার নামাজের পর নাছিম মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। তারপর কোথাও খুঁজে না পেয়ে এ বিষয়ে নাছিমের বাবা ওয়াজেল গত ২৬ ফেব্রুয়ারী সোমবার সারিয়াকান্দি থানায় একটি হারানো ডায়েরি দায়ের করেন। এ ঘটনায় গত রবিবার সারিয়াকান্দি থানার পুলিশ বিকাশের দোকান থেকে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় নাছিমকে হত্যা করা হয়েছে। আটক অপহরনকারীর তথ্য অনুযায়ী সোমবার রাত ১০ টার দিকে নাছিমের মামাতো ভাই এনামূলের (১৯) বাড়িতে অভিযান পরিচালনা করে। এনামুল গাবতলি উপজেলার নেপালতলী ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। সে সারিয়াকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম শ্রেণির ছাত্র। অভিযান পরিচালনা করে এনামুলের বসত বাড়ির একটি গোয়াল ঘরে মাটি খুঁড়ে হাত পা বাঁধা বস্তাবন্দি অর্ধগলিত নাছিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার গাবতলি সার্কেল নিয়াজ মেহেদী, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ। জানা গেছে, অপহরনের পর একটি মোবাইল ফোনে নাছিমের বাবার নিকট থেকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। পরে নাছিমের বাবা ২০ হাজার টাকা বিকাশে মুক্তিপণ পাঠিয়ে দেয়। মুক্তিপণেন ঐ ২০ হাজার টাকা তুলতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পরে অপহরণকারী। অপহরণকারীর নাম ঠিকানা পুলিশ পরে প্রকাশ করবে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার পুলিশ। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার গাবতলি সার্কেল নিয়াজ মেহেদী বলেন, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় একটি ব্রিফিং করা হবে। ব্রিফিংয়ে সবকিছু প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বগুড়ায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:২৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪