পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়া সাতমাথায় লোটো কর্মীদের বিরুদ্ধে মারধরে অভিযোগ

সজীব হাসান, (বগুড়া) : বগুড়ায় মোটরসাইকেল পার্কিং এর জেরে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে পিটিয়েছে লোটো শো-রুমের কর্মীরা। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২ টার দিকে শহরের সাতমাথায় লোটো শো-রুমের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে জুতা-স্যান্ডেল বিক্রয়কারী এই প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপকসহ ৪ জনকে আটক করে। মারধরের শিকার জুয়েল রানা জিসেকো ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি। এছাড়াও আটক ৪জন হলেন, লোটো শো-রুমের ব্যবস্থাপক সাদ্দাম হোসনে, প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মী কাওসার হোসনে, রাহাত ও হাসান। তাদের সদর থানা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি জুয়েল রানা লোটো শো-রুমের সামনে মোটারসাইকেল পাকিং করেন। লোটোর শাখা ব্যবস্থাপক সাদ্দাম বাহিরে এসে মোটরসাইকেরটি অন্যত্র পার্কিং করতে বললে দুইজনের মধ্যে বাকবিতণ্ডতা শুরু হয়। একপর্যায়ে সাদ্দাম ভেতরে গিয়ে তার ৪ থেকে ৫ জন বিক্রয় কর্মীকে ডেকে এনে লাঠিসোটা দিয়ে জুয়েলকে পেটাতে থাকেন। পরে পথচারীরা গিয়ে জুয়েলকে উদ্ধার করে ও লোটোর শো-রুমের কর্মীদের ওপর চড়াও হয়। সেখানে উত্তেজনা তৈরি হলে খবর পেয়ে পুলিশ লোটোয় কর্মরত ৪ জনকে আটক করে আনে। মারধরের শিকার জুয়েল রানা বলেন, পাশেই গাল্লাপট্টিতে কয়েকটি ওষুধের দোকানে অর্ডার নেওয়ার জন্য মোটারসাইকেল এখানে পাকিং করি। লোটোর ব্যবস্থাপক শো-রুম থেকে বের হয়ে এসেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে তিনি চার থেকে পাঁচজনকে নিয়ে লঠিসোটা দিয়ে আমাকে মারধর করে।
লোটোর শাখা ব্যবস্থাপক সাদ্দাম হোসনে বলেন, ওষুধ কোম্পানিতে কর্মরত ওই ব্যক্তি শো-রুমের সামনে মোটারসাইকেল পাকিং করায় তাকে নিষেধ করি। তিনি উল্টো তর্কে জড়িয়ে পরেন। একপর্যায়ে হাতাহাতি হয়েছে। মারধরের অভিযোগ সত্য নয়। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সুজন মিঞা জানান ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে মারধরের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়া সাতমাথায় লোটো কর্মীদের বিরুদ্ধে মারধরে অভিযোগ

আপডেট টাইম : ০৪:০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪