পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিআরটিএ’র বিশেষ অভিযান, জরিমানা

শুক্রবার (২৮ জুন) দুপুরে বিআরটিএ পঞ্চগড় সার্কেল বোদা হাইওয়ে থানা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামার ১১ মাইল এলাকায় এ অভিযান কার্যক্রম শুরু করে।

শুরুর ১ ঘণ্টার অভিযানে মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপ, ট্রাকসহ ৮টি যানবাহনকে মামলা দিয়ে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই তাদের সতর্ক করা হয়।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘আজকের এ অভিযানটি বিশেষ। বিআরটিএর উদ্যোগে যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহনের বৈধ কাগজ আছে কি না তা আমরা যাচাই করে দেখছি।’

এসময় বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ্ সময় সংবাদকে বলেন, ‘বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশে মহাসড়কে অবৈধ খেলাপি এবং ফিটনেস বিহীন, দ্রুতগতির হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সে অভিযানের অংশ হিসেবে আজকে আমরা বোদা হাইওয়ে থানা পুলিশকে নিয়ে বিশেষ এ অভিযান শুরু করেছি। রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমরা কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘সড়কে দুর্ঘটনার মূল কারণ অসতর্কতা। এজন্য আমরা অনেককে আটক করে সতর্ক করে দিচ্ছি। মোটরমাইকেলে হেলমেট পরিধানে উৎসাহ করছি। প্রত্যেককে রাস্তায় আইন মেনে চলার জন্য একই সঙ্গে উৎসাহ দিচ্ছি।’

নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএ’র এ কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

পঞ্চগড়ে বিআরটিএ’র বিশেষ অভিযান, জরিমানা

আপডেট টাইম : ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪