পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিআরটিএর সার্ভার বন্ধ অনির্দিষ্টকালের জন্য : মোটরযান সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতা বাড়ল

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বিভিন্ন সেবার মেয়াদ উত্তীর্ণ কাগজপত্রের বৈধতা বাড়িয়েছে। ফলে গ্রাহকরা গাড়ির ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ছাড়াই দেড় মাস ব্যবহারের সময় পাচ্ছেন। বুধবার (৩১ জুলাই) বিআরটিএর সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ ও ১৯ জুলাই দুষ্কৃতিকারীরা বিআরটিএর বনানীর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটতরাজ করে। ফলে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বিআরটিএর মোটরযান সংক্রান্ত সেবা যথা: ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকর করার কার্যক্রম চলমান আছে। আরও বলা হয়, এমন প্রেক্ষাপটে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ১২৪(১)(থ) অনুযায়ী ১৬ জুলাই থেকে যেসব গ্রাহকের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ ১৯ জুলাই পার হয়েছে, অথবা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পার হবে, সেসব গ্রাহকের মোটরযানের উল্লিখিত সেবা সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিআরটিএর সার্ভার বন্ধ অনির্দিষ্টকালের জন্য : মোটরযান সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতা বাড়ল

আপডেট টাইম : ০৫:০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪