পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁয় বিএনপি’র দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ ই আগস্ট) রাতে সদর মডেল থানায় দায়ের করা এজাহারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। একই সাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ২৫০ জনকে। এর আগে গত ৩ আগস্ট কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট নওগাঁর রাজপথ যখন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঠিক সেই মুহুর্তে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কেডির মোড়ে অস্ত্রে সজ্জিত হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গোলাগুলি করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বিএনপি নেতারা অভিযোগ করেন, নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস তুহিন রেজা’র নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে চেয়ার, টেবিল, টিভি, ভ্যানসহ ভেতরে থাকা সবকটি জিনিসপত্র ভাংচুর করা হয়। এছাড়াও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ওইদিন আমাদের দলীয় কার্যালয়ে তান্ডব চলানোর পাশাপাশি পুরো শহরে অরাজকতা ছড়াতে অস্ত্রের মহড়া দিয়েছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। শান্তির শহর নওগাঁকে যারা অশান্ত করেছিলো তাদের কাওকে ছাড় দেওয়া হবে না। নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল ওয়াদুদ বলেন, গত ৩ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে মামলা দায়ের করেছেন জেলা বিএনপির সদস্য সচিব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে মাহবুব কাদের ফাহিম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের

আপডেট টাইম : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪