অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

র‍্যাবের সেই জিয়াউল আহসান গ্রেপ্তার

নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এখন তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা হতে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে নিঊমার্কেট থানায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়।’

এর আগে ৬ আগস্ট শীর্ষ পদগুলোতে বড় রদবদল আনে সেনাবাহিনী। সে সময় জিয়াউলকে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া। জিয়াউল আহসান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দা) হিসেবে বহুল পরিচিত ছিলেন। সে সময় তিনি কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

সেনাবাহিনীর এই কর্মকর্তা চাকরিচ্যুতের আগ পর্যন্ত এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফোনে আড়ি পাতা হয় বলে সরকারের এই সংস্থাটি বহুল পরিচিত।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৭ আগস্ট ভোরে জিয়াউল দেশ ছাড়ার চেষ্টা করলে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

র‍্যাবের সেই জিয়াউল আহসান গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:২০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪