পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সড়ক পরিবহন ও রেলপথের উপদেষ্টা মন্ত্রনালয়ে ড. ফাওজুল কবির খান

ডেস্ক : অন্তর্বর্তী সরকারের পরিধি বেড়েছে। এ তালিকায় যুক্ত হয়েছেন আরও চার উপদেষ্টা। তাদের একজন হলেন ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বিকাল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০০৭-২০০৯ পর্যন্ত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।
ফাওজুল কবির ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি চাকরি থেকে লিয়েনে ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইকোনমিকস ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন। ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ইডকলের (IDCOL)-এর প্রতিষ্ঠাতা সিইও (CEO) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম (SHS) সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন।

২০০৯ সালে ফাওজুল কবির সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরদিন থেকে ২০১৪ সাল পর্যন্ত নর্থ-সাউথ ইউনিভার্সিটিতি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন।

ফাওজুল কবির খান থিঙ্ক ট্যাঙ্ক Keystone Consulting Company-এর প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংকের একজন শীর্ষ পরামর্শক। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর গ্রামে। তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সড়ক পরিবহন ও রেলপথের উপদেষ্টা মন্ত্রনালয়ে ড. ফাওজুল কবির খান

আপডেট টাইম : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪