
নিউজ ডেক্স
পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন স্কুলের হলরুমে আজ সকাল ১০ টায়
অনুষ্ঠিত হয় আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষক সমাবেশ ২০২৪।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার আমির ও পাটগ্রাম আদর্শ সরকারি কলেকের অধ্যাপক মোঃ আতাউর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাটগ্রাম-হাতীবান্ধা এক আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম উপজেলা শাখার আমির ও পাটগ্রাম এপি সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি মোঃ মনোয়ার হোসেন লিটন, এ সময় অত্র উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 














