পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এতো ত্যাগ স্বীকার করতে হয়নি: প্রধান উপদেষ্টা

ডেস্ক: দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এতো ত্যাগ স্বীকার করতে হয়নি। দুনিয়ার কোথাও নাগিরকদের এতোটা মানবাধিকার বঞ্চিত হয়নি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা-সংগঠনের প্রধানদের নিয়ে ওই ব্রিফিং হয়। সেখানে প্রধান উপদেষ্টা নিজের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বিদায়ী শেখ হাসিনা সরকারের দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার বিষয়গুলোও তুলে ধরেন।

ড. ইউনূস বিদেশিদের বলেন, এখন ক্লোজ টু নরমালসি এসেছে। পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফেরানোই অন্তর্বর্তী সরকারের এখনকার প্রায়োরিটি। প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকারের কারণে দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে। এটা ঠিক করতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সকলেই পাশে থাকবেন। প্রফেসর ইউনূস বলেন, বিগত নির্বাচনগুলোতে ব্যাপক কারচুপি হয়েছে।

ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা সরকার সকল প্রতিষ্ঠানকে প্রায় ধংস করে দিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, অনিয়ম আর দুর্নীতি সর্বত্র। সব কিছু নতুন করে শুরু করতে হচ্ছে। যারা এই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহম্মদ ইউনূস। ছাত্রদের অনুরোধের প্রেক্ষিতে তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এতো ত্যাগ স্বীকার করতে হয়নি: প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ১০:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪