পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

অবৈধভাবে পাথর বালু উত্তোলনের বোমা মেশিনে ১ লাখ টাকা জরিমানা

নিউজ ডেক্স

আজ বুধবার পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসানের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সহযোগিতায় উপজেলায় অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

এসময় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা মৌজায় নাটারবাড়ি নামক স্থানে রফিকুল ইসলাম গং কর্তৃক নিজ জমিতে ০৩ টি পাথর-বালু উত্তোলনের বোমা মেশিন পাওয়া যায়। ঘটনাস্থলে রফিকুল ইসলাম ও তার পরিবার উক্ত ০৩ টি পাথর-বালু উত্তোলনের বোমা মেশিন তাদের নিজের মর্মে স্বীকারোক্তি প্রদান করেন। উক্ত স্থানে বিপুল পরিমাণ উত্তোলিত পাথর ও বালু পাওয়া যায়, যা উক্ত ০৩ টি বোমা মেশিন দিয়ে ইতোপূর্বে তোলা হয়েছে মর্মে রফিকুল ইসলাম অবগত করেন।

বালু উত্তোলনের এই অপরাধ আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) পাটগ্রাম, উপযুক্ত সাক্ষ্য গ্রহণ সাপেক্ষে রফিকুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ও পাথর-বালু উত্তোলনের বোমা মেশিন ০৩ টি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেন। এছাড়াও তিনি উক্ত উত্তোলিত পাথর-বালু বিপনণ করা নিষিদ্ধ মর্মে আদেশ প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি), হাসিব-উল-আহসান উপস্থিত জনগণকে অবৈধ পাথর-বালু উত্তোলনের বিষয়ে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, পাটগ্রাম উপজেলায় অবৈধ পাথর-বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

অবৈধভাবে পাথর বালু উত্তোলনের বোমা মেশিনে ১ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪