অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় ছাত্রদলের শোক র‍্যালি

(বগুড়া) প্রতিনিধি:
পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শহীদদের স্মরণে বগুড়ায় শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার (২১ আগস্ট) বিকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে জলেশ্বরীতলা সাতমাথা হয়ে নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি নেতা সহিদুন্নবী সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাদের হত্যা এবং গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। এসব আন্দোলন সংগ্রামে শহীদের আমরা গভীরভাবে স্মরণ করছি। একই সাথে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। সেই সাথে যারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় ছাত্রদলের শোক র‍্যালি

আপডেট টাইম : ০২:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪