পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়া ধুনটে দিনেদুপুরে দুই বাসায় চুরি

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ও ওষুধ কোম্পানির প্রতিনিধির ভাড়া বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে ধুনট পৌর এলাকার পশ্চিম অফিসার পাড়ার বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংক ধুনট শাখা থেকে সদ্য বদলি হয়ে সারিয়াকান্দি শাখায় যোগদান করেছেন সিনিয়র কর্মকর্তা মিনহাজুল ইসলাম। তার পরিবার-পরিজন ধুনট শহরের পশ্চিম অফিসারপাড়ায় একটি বাসার নিচতলায় ভাড়া থাকেন। একই বাসার নিচতলায় পরিবার-পরিজন নিয়ে ভাড়া থাকেন ওষুধ কোম্পানির প্রতিনিধি শাহীন আলম। মঙ্গলবার সকালের দিকে তরা দু’জনই বাসা থেকে কর্মস্থলে যান। এ অবস্থায় বেলা ১১টার দিকে বাসায় তালা দিয়ে গৃহকর্ত্রীরা কেনাকাটার জন্য ধুনট শহরে যান। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তারা বাসায় ফিরে দেখেন দুই বাসায় দরজার তালা ভেঙে নিচে পড়ে আছে। এসময় বাসার ভেতরে প্রবেশ করে তারা চুরির বিষয়টি বুঝতে পারেন। চোরেরা দেড় ঘন্টা সময়ের মধ্যে বাক্সের তালা ভেঙে ব্যাংক কর্মকর্তার বাসা থেকে ৬০ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্ণালংকার এবং ওষুধ কোম্পানির প্রতিনিধির বাসা থেকে ৩০ হাজার টাকা ও অর্ধভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও মালামাল উদ্ধারের তৎপরতা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়া ধুনটে দিনেদুপুরে দুই বাসায় চুরি

আপডেট টাইম : ১২:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪