পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

এরশাদের পালিত কন্যাকে পেটালো এমপির ক্যাডাররা

বাংলার খবর২৪.কম sonargaon picture, sonbad sommelon, 25.10.2014_55603 : সোনারগাঁয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পালিত কন্যা অনন্যা হোসাইন মৌসুমীকে পিটিয়েছে জাতীয় পার্টির সংসদ সদস্য খোকার ক্যাডাররা। এ সময় জাতীয় পার্টির আরো ১০ নেতা কর্মীকে পিটিয়ে আহত করে তারা ।

শনিবার বিকেলে উপজেলার উদ্ধবগঞ্জে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অনন্যা হোসাইন মৌসুমী।

সংবাদ সম্মেলনে মৌসুমী আরো জানান, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নানা বিতর্কিত কার্যকলাপ, আর্থিক অনিয়ম, দুর্নীতিসহ চিহ্নিত সন্ত্রাসীদের জাতীয় পার্টিতে যোগদান করিয়ে পার্টির সম্মান ক্ষুন্ন করছেন।

এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় শুক্রবার সন্ধ্যায় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার ভাতিজা জাভেদের নেতৃত্বে তার পালিত ক্যাডার বাহিনী উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আলোচনা সভা চলাকালীন সময় বর্বরোচিত হামলা চালিয়ে নূরে আলম আইয়ুব, শাহ্ আলম, তাজুল ইসলামসহ ১০ নেতাকর্মীকে পিটিয়ে মারাত্মক আহত করে।

এ সময় আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় আহত উপজেলা জাতীয় পার্টির সভাপতি অনন্যা হোসাইন মৌসুমী থানায় একটি অভিযোগ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এরশাদের পালিত কন্যাকে পেটালো এমপির ক্যাডাররা

আপডেট টাইম : ০১:০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪