পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাউফলে যৌথ বাহিনীর অভিযানে আটক-২

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. রুহুল আমিন (৩৪) ও মো. সোহাগ ( ২৮) নামে দুই যুবককে আটক করা হয়েছে। রোববার রাতে উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা ওই এলাকার মো. আবুল হোসেনের ছেলে। সোমবার সকালে অস্ত্র আইনের মামলায় তাদের পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর নওমালা ইউনিয়নের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটে। এসব চাঁদাবাজি ও লুটপাটের ঘটনার সাথে রুহুল আমিন ও তার ভাই সোহাগ জড়িত ছিল। করিম মৃধা নামে এক ভুক্তভোগী তাদের নামে চাঁদাবাজি ও লুটপাটের মামলাও করেন। গতরাতে (রোববার) যৌথ বাহিনীর সদস্যরা বটকাজল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে ৪টি রমদা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসা ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,‘ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাদের সোমবার সকালে জেলে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তারা চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাউফলে যৌথ বাহিনীর অভিযানে আটক-২

আপডেট টাইম : ০৩:২৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪