পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

নিজস্ব সংবাদদাতা

রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজারের ফকির মুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সরাইল ব্যাটালিয়ন বিজিবি-২৫-এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১-এর মিডিয়া কর্মকর্তা এএসপি মাহফুজ জানান, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যে কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন হাবিবুল ইসলাম বাবলু নামের এক ব্যক্তি।

ওই মামলায় দবিরুলের ছোট ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীমও আসামি।

মামলার অভিযোগে বলা হয়, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি মৌজায় প্রায় ৯০ একর জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন হাবিবুল ইসলাম বাবলু। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম সুজনসহ আসামিরা বাদীর কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা না দিলে জমি দখল করে নেওয়াসহ বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মাজহারুল ইসলাম সুজন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় সুজন ২০০৮ সালে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

আপডেট টাইম : ০৭:০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪