পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নওগাঁয় দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে ও অপ সাংবাদিকতা বন্ধের দাবিতে মানববন্ধন

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক কায়দায় নির্যাতন এবং দুই সাংবাদিকের  বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক হত্যা নির্যাতন ও অপসাংবাদিকতা বন্ধের দাবিতে মানববন্ধন  কর্মসূচি পালিত হয়েছে।
নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে শহরের মুক্তির মোড়ে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে  সময়টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজের এ কে সাজু, এশিয়ান টিভির রাশেদুজ্জামান রাশেদ,মাহমুদুননবী বেলাল, সাব্বির আহমেদ, সাইফুল ওয়াদুদ, আবু রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষাথী মারুফ প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় দেশরুপান্তর পত্রিকার পারভেজ রহমান,  বৈশাখী টিভির সাংবাদিক আরমান হোসেন রুমন,বিজনেস বাংলাদেশ পত্রিকার সবুজ হুসাইনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,ক্লিনিকের অপচিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে নির্যাতন এবং দুই সাংবাদিকের  বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের মেনে নেওয়া যায়না। অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবি করেন।একই সাথে ডিক্লারেশন বন্ধ থাকা একটি স্থানীয় দৈনিক পত্রিকা অনৈতিক সুবিধা আদায়ের অসৎ উদ্দেশ্যে অবৈধ্যভাবে  সংবাদ প্রকাশ করে এবং ওই পত্রিকার অনলাইনে এবং ফেইসবুক পেইজে সরকারি বেসরকারি কমকর্তা বিভিন্নব্যক্তিকে টার্গেট করে বির্তকিত ভিডিও ও সংবাদ প্রকাশ করছে আইন অমান্য করে । এতে মুল ধারার সাংবাদিকদের মানক্ষুন্নসহ নানা প্রশ্নের সম্মুক্ষিণ হতে হচ্ছে। এ অবস্থায় ওই ডিক্লারেশন বন্ধ থাকা স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য জোড় দাবি জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নওগাঁয় দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে ও অপ সাংবাদিকতা বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০২:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪