পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বগুড়া ছাড়লেন কেন্দ্রীয় সমন্বয়করা

নিউজ ডেক্স

শিক্ষার্থীদের তোপের মুখে বগুড়া ছাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজসহ অন্যান্য নেতৃবন্দ। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ সহযোগিতায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে তারা বগুড়া ছাড়তে বাধ্য হন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে বিকেল ৩টায় ছাত্র ও নাগরিকদের সঙ্গে মত-বিনিময় সভার কথা ছিলো। বিকেল সাড়ে তিনটার কিছু পর কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজসহ অন্যান্য সমন্বয়করা আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ঢুকার সাথে সাথে শিক্ষার্থীদের বিশাল একটি গ্রুপ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন।

অবস্থা বেগতিক দেখে কেন্দ্রীয় সমন্বয়কগণসহ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী স্থানীয় সদস্যদের নিরাপত্তার কারণে কলেজের একাডেমিক ভবন ও অধ্যক্ষের কক্ষে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।  প্রায় দুইঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে মাহিন সরকার গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তারা কলেজ ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। 

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বগুড়া ছাড়লেন কেন্দ্রীয় সমন্বয়করা

আপডেট টাইম : ০৭:৩৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪