অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

সুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কামরুল হাসান,গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে কথিত এক দাইনার্স চিকিৎসকের ভুল চিকিৎসায় একটি নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। প্রসূতি মা মন্জুরী আক্তার হরিপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের মেয়ে

প্রসূতি মায়ের পরিবার জানায়, গত শুক্রবার সকালে মন্জুরী আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। এ সময় সন্তান প্রসব করানোর জন্য দাইনার্স প্রশিক্ষণপ্রাপ্ত ইলমিহি তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় মন্জুরীর বাড়িতে। সেখানে তিনি মন্জুরীর স্বাভাবিক প্রসবের চেষ্টা চালান। এ সময় তাৎক্ষণিক কিছু ওষুধ এবং টিকা প্রয়োগ করেন। এবং বলেন কয়েক ঘণ্টা সময় লাগবে বাচ্চা প্রসব করতে।

পরে ওই নারী মন্জুরীর অবস্থা ভয়াবহ হলে দ্রুত সারা হাসপাতালে ভর্তি করান। সেখানে গেলে বাচ্চা প্রসবের পর কোন রেসপন্স না পাওয়ায় কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন

সারা হাসপাতালের পরিচালক ছাবেদ আলী মন্ডল সবুজ জানান, বাচ্চা আরো কয়েকদিন আগে ডেলিভারীর দরকার ছিলো। তাহলে বাচ্চাটিকে বাঁচানো যেতে।

এ বিষয়ে জানতে চাইলে কথিত দাইনার্স চিকিৎসক ইলমিহি আক্তার বলেন, ‘আমি প্রশিক্ষণপ্রাপ্ত। সুন্দরভাবে বাচ্চা প্রসব করার চেষ্টা করেছিলাম, পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যেতে বলি। আমি কোনো ভুল চিকিৎসা করিনি।’

এদিকে আনোয়ার হোসেনসহ প্রসূতি মায়ের স্বজনরা নবজাতককে হারিয়ে পাগলপ্রায়। আনোয়ার হোসেনের দাবি, ইলমিহি আক্তারের ভুল চিকিৎসার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।

এদিকে হরিপুরের ব্যাপাড়ী পাড়ার বাসিন্দা মোছাঃ ববিতা বলেন , আমার সন্তান প্রসবের সময় আমি সুস্থ ছিলাম, কিন্তু কথিত এই দাইনার্স আমার কাছ থেকে আমার অবস্থান না জেনেই,কয়েকটি টিকা এবং ঔষধ ব্যবহার করেন।যায় কারনে আমার সন্তানটি মারা যায়

অন্য দিকে মাদারীপাড়ার বাবলু মিয়া বলেন,
আমার স্ত্রীর সাময়িক সমস্যার কারণে ইলমিহি কে ডাকলে তিনি ভুল চিকিৎসা প্রধান করেন,
পরে অন্য ডাঃ ডেকে এনে আমার স্ত্রী কে সুস্থ করি।

খোঁজ নিয়ে জানা গেছে, ইলমিহি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন না। তিনি তার এলাকায় নিজস্ব চেম্বারে রোগী দেখেন। একজন অনভিজ্ঞ দাইনার্স হয়ে এলাকায় সেবাপ্রদান করেন।যার ফলে বেশীরভাগ মা ও নবজাতকের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আপডেট টাইম : ০২:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪