পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রামে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাউরা দাখিল মাদ্রাসায় জেলা জামায়াতের আয়োজনে দীর্ঘ ১৬ বছর পর এই সদস্য (রুকন) সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম-হাতীবান্ধা ০১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু, পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, পৌর আমীর মাসুদ আলম, জামায়াত নেতা একরামুল হক, শামসুল হক, সোহেল রানা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হামিদ বলেন, জামায়াত তিন’শ আসনে প্রার্থী দেবে কি-না তা কৌশলগত ভাবে বলা ঠিক হবে না। তবে আপনাদের সেই মানসিকতা নিয়ে ময়দানে ভূমিকা রাখতে হবে। জামায়াতে ইসলামীতে আওয়ামী লীগের যোগদান প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করবেন। কিন্তু
এখনই সমর্থক ফরম পুরণ করেই ঢালাওভাবে তাদের দলে নেওয়ার পক্ষে জামায়াত নেই। এছাড়াও দীর্ঘ সময়ের বক্তব্যে তিনি রুকনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক আলোচনা করেন। উল্লেখ্য, পাটগ্রাম উপজেলা জামায়াতের এই রুকন সমাবেশ দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়ায় উচ্ছাস প্রকাশ করেন জামায়াতের নেতাকর্মীরা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রামে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪