অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

প্রেসক্লাব পাটগ্রামে তালা ভেঙ্গে চুরি

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের প্রেসক্লাব পাটগ্রামে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব খুলতে যান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ। এ সময় তিনি মূল ফটকের তালা খুলে সভা কক্ষের দরজায় গিয়ে দেখেন দরজায় তালা লাগানোর স্থান লোহা কাটার যন্ত্রাংশ দিয়ে কেটে ফেলা। এ দরজা দিয়ে চোর ঢুকে সভা কক্ষের চেয়ার অন্যান্য মূল্যবান সামগ্রীসহ একটি টিউবওয়েল নিয়ে গেছে। ঘটনা দেখে সাধারণ সম্পাদক তাৎক্ষণিক পাটগ্রাম থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল দেখেন। এসময় উপস্থিত সাংবাদিকেরা প্রেসক্লাবের এই চুরির ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে উদঘাটনে পুলিশসহ সবার সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ বলেন, প্রেসক্লাবের মত সাংবাদিকদের এ প্রতিষ্ঠানের তালা কেটে এ দুঃসাহসিক চুরির ঘটনায় আমরা বিস্মিত। এই চুরির ঘটনা উদঘাটন এবং চোরকে ধরতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) পি.এম মামুনুর রশিদ বলেন, প্রেসক্লাবের এই চুরির ঘটনা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। চোরকে ধরতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কোনো ক্লু পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রেসক্লাব পাটগ্রামে তালা ভেঙ্গে চুরি

আপডেট টাইম : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪