অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

লুট করা অস্ত্রের সন্ধানে নদীতে জাল ফেলে তল্লাশি

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া সদর থানা থেকে লুট করা অস্ত্রের সন্ধানে জাল দিয়ে করতোয়া নদীর তিন কিলোমিটার জুরে তল্লাশিকরেছে পুলিশ। তিন ঘন্টার তল্লাশিতে একটি অস্ত্রও উদ্ধার হয়নি। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের চেলোপাড়া থেকে দক্ষিণে ভাটকান্দি ব্রীজ পর্যন্ত করতোয়া নদীতে এই তল্লাশি চালানো হয়। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে জনরোষ থেকে বাঁচতে বগুড়া সদর থানা পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সে আশ্রয় নেয়। থানা অরক্ষিত হয়ে পড়লে বিকেল ৫টার পর জনগণ সদর থানায় হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ করে। থানার অন্যান্য মালামালের সঙ্গে লুট করা হয় ৩৯টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধার করা হয় ১২টি অস্ত্র। এখনও ২৭টি অস্ত্র পাওয়া যায়নি। যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকার পরেও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে না। পুলিশের ধারণা খোয়া যাওয়া অস্ত্র নদীতে ফেলে দেওয়া হতে পারে। এ কারণে নদীতে তল্লাশি চালানো হয়। পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম জানান চেলোপাড়া থেকে এসপি ব্রীজ পর্যন্ত নারুলী ফাঁড়ি এবং এসপি ব্রীজ থেকে ভাটকান্দি পর্যন্ত বনানী পুলিশ ফাঁড়ির সদস্যদের উপস্থিতিতে জাল দিয়ে তল্লাশি করে একটি অস্ত্রও পাওয়া যায়নি।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

লুট করা অস্ত্রের সন্ধানে নদীতে জাল ফেলে তল্লাশি

আপডেট টাইম : ১১:০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪