পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

দুটি মামলায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ

আবু বক্কর চৌধুরী – কক্সবাজার প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গেলে ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের কাছে রাজনৈতিক নেতা সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্থরের মানুষ গায়েবী মিথ্যা ও হয়রানি মূলক মামলার শিকার হয়েছে। যদি সেসব মামলা থেকে তাদের খালাস দেয়া হয় তাহলে দেশের জনগণ ও গনতন্ত্র মুক্তি পাবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার জাবেদের আদালতে বিচারাধীন হয়রানি মূলক ২টি মামলা থেকে খালাস পেয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ।

সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য মূলক ভিত্তিহীন মিথ্যা মামলা থেকে আদালত আজ আমাকে মুক্তি দিয়েছে। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

কক্সবাজার সিনিয়র আইনজীবী এড. আবু সিদ্দিক ওসমানী জানান ,দীর্ঘ ১৭ বছর ধরে এই মামলা দুটিতে সরকার কিংবা বেসরকারি সাক্ষী আদালতে হাজির হয় নি। তাই মামলা দুটি যদি আদালতে থাকে তাহলে নিছক আদালতের কর্মঘণ্টা অহেতুক নষ্ট হবে। সেই মর্মে মামলা দুটি ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় খারিজ করে সব আসামিকে অব্যহিত দেন আদালত ।

এদিকে সালাউদ্দিন আহমেদের আদালতে আসবেন খবরে লোকে লোকারণ্য হয়ে পড়ে আদালত প্রাঙ্গন।

আদালত সুত্রে জানা গেছে- ২০০৭ সালে চকরিয়া উপজেলার পালাকাটা এলাকার বদিউর রহমান ও বদরখালীর মাহমুদুল হক বাদী হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দুইটি দায়ের করা হয়। সেই মামলা শুনানী শেষে আদালত আজ তাকে খালাস দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

দুটি মামলায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ

আপডেট টাইম : ০৭:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪