অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন

অবৈধ ভাবে সীমান্ত দিয়ে পালানোর সময় দুই ছাত্রলীগ নেতা আটক

(নওগাঁ) প্রতিনিধি: ভারতে পালানোর সময় নওগাঁর মহাদেবপুরে আব্দুল্লাহ আল আহসান (২৪) নামের চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাসহ জেলার মান্দা উপজেলার মেহরাব হোসেন মিষ্টার (৩২) নামে অপর এক ছাত্রলীগ নেতাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দুই থানার অফিসার ইনচার্জ।
আটককৃত আব্দুল্লাহ আল আহসান চট্রগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে ও চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অপর ছাত্রলীগ নেতা মিস্টার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পরানপুর গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে আবুলের ছেলে।
থানা সূত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকারের পতনের পর তার নামে চান্দগাঁও থানায় তার নামে ৩টি মামলা হয়েছে। মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাটথানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর থানার এক এজেন্টের সাথে চুক্তি করে। এই তথ্যটি বিজিবি ক্যাম্পের সদস্যরা পাওয়ার পর প্রথমে সেই এজেন্টকে জিম্মায় নেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। অপরদিকে গত ১৬সেপ্টেম্বর বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে ছোট বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী ফেটগ্রামের প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতন্ডার একপার্যায়ে অভিযুক্ত মিষ্টার গংয়ের মারপিটে ৮জন গুরুতর আহত হন। ওই ঘটনায় ভুক্তভোগী রিয়াজ উদ্দিন শাহ বাদী হয়ে ১২ জনকে আসামি করে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। এর আগেও তার বিরুদ্ধে পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তির নিকট চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সত্যতা নিশ্চিত করে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী ও মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান।

Tag :

গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

অবৈধ ভাবে সীমান্ত দিয়ে পালানোর সময় দুই ছাত্রলীগ নেতা আটক

আপডেট টাইম : ০৮:২৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪