পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বগুড়ায় হেফাজতে ইসলামের বিক্ষেভ সমাবেশ

(বগুড়া) প্রতিনিধি : ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল(সা.) এর নামে কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার বাদজুম্মা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের সাতমাথায় হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নজির। বিক্ষোভ মিছিল শেষে সাতমাথার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করে ভারতের বিজেপি সরকার কোটি কোটি মুসলমানের বুকে আঘাত হেনেছে। এই আঘাতে একদিন ভারত খন্ড বিখন্ড হয়ে ভারতের লালকেল্লায় ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। বক্তাগণ বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশের জনগণ এখন একতাবদ্ধ হয়েছে। এখন আর কারো চোখ রাঙ্গানি দেখার সময় নেই। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু প্রভুত্ব কখনই মেনে নিবো না। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখার সেক্রেটারি কারবালা মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা কাজী ফজলুল করিম, সহসভাপতি মুফতি আতাউল্লা নিজামী সাংগঠনিক সম্পাদক মুফতি মামুনুর রহমানী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহেদ, জামিল মাদ্রাসার মুফতি শামসুজ্জোহা, মাওলানা আনোয়ার উল্লাহ, হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক, বগুড়া সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন, কারবালা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ফজলুল করিম সিরাজী, মুফতি সালাউদ্দিন মাসুদ, মাওলানা আব্দুল মাজেদ আনসারী, মাওলানা মোস্তফা মাদানী, মাওলানা কামরুল ইসলাম আজাদী প্রমুখ।
সমাবেশে রাসুল (সা.)এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা. বর্তমান শিক্ষা কমিশনে দুইজন যোগ্য আলেমকে অন্তর্ভুক্ত করা, ট্রান্সজেন্ডারের নামে সমকামীতাকে কোনভাবেই প্রমোট করা যাবেনা। তবে হিজড়াদের ন্যায্য অধিকার এবং সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলনে যে সমস্ত নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে ক্ষতিপূরণ দিতে হবে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হেফাজত ইসলামের নামে সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বগুড়ায় হেফাজতে ইসলামের বিক্ষেভ সমাবেশ

আপডেট টাইম : ০৪:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪