অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

টেকনাফে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ যুবক আটক

আবু বকর ছিদ্দিক – কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বিদেশী জি-৩ রাইফেল, ম্যাগাজিন ও গোলাবারুদসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে সাবরাং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও যুবককে আটক করা হয়।

বেলা ১১টারদিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন মিলনায়তনে অভিযানের বিষয়ে ব্রিফিংকালে জানান, টেকনাফের সাবরাং এলাকার মো. শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। এ খবরে ভোর রাত দেড়টা পর্যন্ত টেকনাফ বিসিজি স্টেশনের কোস্ট গার্ডের সদস্যরা মো. শহিদ এর বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন দেড়টার দিকে মো. শহিদ এর বাড়ির তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তায় মোড়ানো অবস্থায় ১টি G-3 রাইফেল ও ম্যাগাজিন ৮ রাউন্ডস তাজা গোলা এবং ১ টি দেশীয় চাপাতি সহ মো. শহিদ (৩৭) কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হন।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

টেকনাফে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ যুবক আটক

আপডেট টাইম : ০৮:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪