অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় নৈশ্য প্রহরী কে বেঁধে তিনটি ট্রান্সফরমার ও নগদ অর্থ চুরি

(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে নাইটগার্ডকে বেঁধে রেখে ট্রান্সফর্মার ও ইট ভাটার অফিস থেকে নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। ৬৫ বছর বয়সী নাইট গার্ডের নাম বাবলু মিয়া। সে পৌর শহরের শ্রীরামপুর পাড়ার মৃত দিলবার হোসেনের ছেলে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ইটভাটার মালিক কায়কোবাদ ওই নাইট গার্ডকে উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসীর উত্তেজনা যায়,
শুবলী এলাকায় মেসার্স কোয়ালিটি ব্রিকস নামের ইটভাটায় গত রোববার দিবাগত রাত দুইটার দিকে সঙ্ঘবদ্ধ দল ৮ থেকে ১০ জন ইটভাটার ভিতরে প্রবেশ করে। তাদের দেখে নাইটগার্ড এগিয়ে যেতেই গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে হাত-পা বেঁধে ফেলে । এরপর তিনটি ট্রান্সফরমার ও ইট ভাটার অফিসের তালা ভেঙ্গে অফিসের ভিতর থাকা নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা এবং সিসি ক্যামেরার ব্যবহৃত মনিটর চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ইট ভাটার মালিক কায়কোবাদ বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান প্রতিদিনের ন্যায় আজও ফজর নামাজের সময় আমি ইটভাটায় আসি এসে দেখি নাইট গার্ডের হাত-পা বাঁধা। পরে স্থানীয় একজনের সহায়তা নিয়ে তাকে হাত-পা খুলে দেই। আমার অফিসের তালা ভেঙ্গে নগদ প্রায় তিন লক্ষ টাকা নিয়ে যায়। নাইটগার্ড বাবলু মিয়া জানান, ৮-১০জন এসে প্রথমে আমার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে হাত পা বেঁধে তিনটি ট্রান্সফরমার ও অফিসে তালা ভেঙ্গে অফিসে ঢুকে কি কি নিয়েছে তা আমি জানিনা।
স্থানীয় গ্রামবাসী রাশেদুল ইসলাম ও শহিদুল জানান, গত এক মাসে এই গ্রামসহ আশেপাশের গ্রাম থেকে ৯ থেকে ১০ টি গরু ও ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। আমরা গ্রামবাসী আতঙ্কে রয়েছি। গ্রাম থেকে পাহারা দিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না। আমাদের গ্রামবাসীর মধ্যে সব সময় আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উক্ত ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় নৈশ্য প্রহরী কে বেঁধে তিনটি ট্রান্সফরমার ও নগদ অর্থ চুরি

আপডেট টাইম : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪