অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বগুড়া আদমদীঘিতে যুবদল অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার দুইজন

(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে যুবদল অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সান্তাহার কলসা রথবাড়ি এলাকার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিপেনদ্রোনাথ মণ্ডলের ছেলে পরিমল মণ্ডল (৩৮), একই ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সভাপতি ও নাজির খানের ছেলে নূরে আলম হীরা (৩১)। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, গত ১৯ আগষ্ট সোমবার রাতে পৌর শহরের ৪নং ওয়ার্ডের তিওরপাড়া মোড় নামক স্থানে যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২১ আগষ্ট) রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আসিক বাদী হয়ে থানায় ৭৭জনের নাম সহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। মামলার সূত্রে গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় রথবাড়ি নিজ বাসভবন থেকে দুই নেতা পরিমল মণ্ডল ও নূরে আলম হীরাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ওসি, এস,এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়ছে। এবং এই মামলার অন্যান্য আসামিদের আসামীদের গ্রেপ্তার জন্য অভিযান চলমান রয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বগুড়া আদমদীঘিতে যুবদল অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার দুইজন

আপডেট টাইম : ০৩:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪