অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

শিবপুরে চাঁদা না পেয়ে বাড়িতে আগুন ও লুটপাট

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ আগুনে তার ১২ লাখ টাকা মূল্যের বসতবাড়ি পুড়ে গেছে এবং দুষ্কৃতিকারীরা স্বর্ণের গহনাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাতে শিবপুর উপজেলার মজনিশপুর গ্রামে ফাতেমা আক্তারের বাড়িতে এই হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় ৩০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসী হানিফা ও মনিরের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল হামলা ও লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ফাতেমা আক্তার।

ফাতেমা আক্তার বলেন, মজলিসপুরের চিহ্নিত সন্ত্রাসী হানিফা, মনির, আলতাফ, শামসুল, রতু, লংকু, জনি, আরিফ আমার ছেলে মোবারক হোসেনের কাছে ৩০ হাজার টাকা চাঁদা করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে ভয়-ভীতি ও মেরে ফেলার হুমকিও দিয়েছে তারা। ঘটনার দিন হানিফা ও মনিরে নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তাদের সঙ্গে একটি মেয়ে ছিল। তারা মেয়েটিকে দিয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা ঘরে ভাঙচুর করে। এক পর্যায়ে থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে হানিফা ও মনির আরো বেপরোয়া হয়ে ওঠে। মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি দিতে থাকে। তাদের ভয়ে আমরা সবাই বাসা ছেড়ে দেই। এই সুযোগে গতকাল রাত ১২টার দিকে ওরা বাসায় ঢুকে তালা ভেঙে আলমারি থেকে পাঁচ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার আগে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।

ফাতেমা আরও বলেন, আমার জীবনের সর্বশেষ সম্বল, সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকা দিয়ে বাড়িটা তৈরি করেছিলাম। সম্পূর্ণ বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। পরিবার নিয়ে এখন পথে বসেছি। আমি সুষ্ঠু বিচার চাই।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, ঘটনাটি জেনেছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেব।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

শিবপুরে চাঁদা না পেয়ে বাড়িতে আগুন ও লুটপাট

আপডেট টাইম : ০৭:৩৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪