অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

কামরুল হাসান, স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবুকে (৫৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বামনডাঙ্গা স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শমেস উদ্দিন বাবু বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন খবরে অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন এলাকা থেকে শমেস উদ্দিন বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

গ্রেফতার শমেস উদ্দিন বাবু গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় জড়িত। এ ঘটনায় গত ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কিন্তু এই নেতা গত ২৭ আগস্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগের সদস্য ও সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে সেসময় একটি ঘোষণা পত্রেও স্বাক্ষর করেন তিনি।

আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা দলীয় প্রতিকে ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

আপডেট টাইম : ০৭:২৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪