অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় কলেজছাত্র শান্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় কলেজছাত্র আজহারুল ইসলাম শান্ত (২৪) হত্যা মামলায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার রাত দেড়টার দিকে শহরের চকফরিদ মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৪) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান চকফরিদ মুন্সিপাড়ার মৃত গাজীবুর রহমানের ছেলে। তিনি শান্ত হত্যা মামলার ৬ নম্বর আসামি। জানা গেছে, গত ২ মার্চ বিকাল সাড়ে ৪টায় শহরের চকফরিদ কলোনি এলাকায় যান শান্ত। এ সময় একদল দুর্বৃত্ত পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। পরে শান্তকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আজহারুল ইসলাম শান্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে। তবে শান্ত দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। তিনি সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতেন। বৃহস্পতিবার দুপুরে ডিবি বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্ত নামের ওই যুবক হত্যার পর নিহতের মা রাবেয়া খাতুন ১১জন নামীয় ও অজ্ঞাতনামা ৯-১০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর ডিবির চৌকস টিম আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত দেড়টার দিকে শহরের চকফরিদ মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে ডিবির একটি টিম অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মেহেদী হাসানকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় কলেজছাত্র শান্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪