অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

সুন্দরগঞ্জে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে

সুন্দরগঞ্জ,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, এসআই ও এএসআইসহ ৬ জনকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার সন্ধ্যায় মামলা (নং ৬৫৯) দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার ফলে পুলিশ মামলার বাদী লাভলী বেগম, তার পরিবারের লোকজন ও সাক্ষীদেরকে নানা ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে।

মামলার ৪ পুলিশ আসামিরা হচ্ছে রাজশাহী রেঞ্জে সদ্য বদলিকৃত ইনচার্জ আব্দুল আজিজ (৮১০৮১২৮৭৩৫), গাইবান্ধার পলাশবাড়ি থানার এসআই জুলিয়াস রহমান (৮০০০০৭৯০১৯), ঢাকা ডিএমপি থানার এএসআই মাসুদ রানা (৮৮০৮১২১৪৯৭) ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. আসলাম (৮৬০৫০৯৯১৩৮)।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সাহাবাজ গ্রামের মৃত কালেব ব্যাপারীর ছেলে আব্দুল হামিদ ও আমির উদ্দিনকে ২০১৮ সালে মালয়েশিয়া পাঠানো ও জমি বন্দক নেয়ার কথা বলে নন জুডিশিয়্যাল স্ট্যাম্পে অঙ্গীকার নামার মাধ্যমে ৩৪ লক্ষ টাকা গ্রহন করেন। আব্দুল হামিদের সাথে যোগসাজসে গত ২৭ জুলাই রাতে এসআই জুলিয়াসের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স নিয়ে তালুক সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মৃত আমির হামজার ছেলে ইব্রাহিমের বাড়িতে পুলিশি অভিয়ান করে তাকে আটক করে। এসময় জমির চুক্তিনামা ও ঢাকার গুলশান শাখার জনতা ব্যাংকের একখানা চেক উদ্ধারের চেষ্টা করেন। আব্দুল হামিদ ও আমির উদ্দিনের স্বাক্ষরিত জমির স্ট্যাম্প ও চেক না পেয়ে নানা ধরণের হুমকি ও গ্রেফতারের ভয় দেখিয়ে ইব্রাহিমের হাতে হাতকড়া পড়ায় এসআই জুলিয়াস। এসময় মামলার বাদী ইব্রাহিমের স্ত্রী লাভলী তার স্বামীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে এসআই জুলিয়াস এক লক্ষ টাকা দাবী করেন। উক্ত দাবিকৃত টাকা না দিলে মাদক মামলা বা আওয়ালীগ সরকারের শাসনামলে নাশকতা মামলায় জড়িয়ে গ্রেফতার করে আদালতে পাঠানোর হুমকী দেন। মামলার বাদী স্বামী ভুক্তভোগী ইব্রাহিম ও তার পরিবারের লোক মারফত এসআই জুলিয়াস ৭০ হাজার টাকা ঘুস নিয়ে হাতকড়া খুলে দেন। এঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোন প্রতিকার না পেয়ে ইব্রাহিমের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে গত ৯ অক্টোবর চিফ জুডিশিয়াল আদালতে মামলা সিআর মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা পিবিআই পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

এব্যাপারে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালিন ইনচার্জ আব্দুল আজিজের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

সুন্দরগঞ্জে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে

আপডেট টাইম : ১২:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪