পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নওগাঁয় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ জেলার মহাদেবপুরে শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো সুলতান ওরফে শিপন (২৭) নামের এক যুবক। সোমবার ১৪অক্টোবর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে শিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে এদিন ভোরে উপজেলার রাইগাঁ গ্রামে তাদের শোবার ঘর থেকে শিপনের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিপন ওই গ্রামের খাজামুদ্দিনের জামাই এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্ত্রী নাসরিনকে আটক করেছে থানা পুলিশ। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার ভোরে শিপন গলায় দরি দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর শিপনের স্ত্রী নাসরিন মোবাইল ফোনে জানাই। গত ৭থেকে ৮বছর আগে শিপনের সাথে নাসরিনের বিয়ে হয় এবং তাদের সংসারে আড়াই বছরের এককন্যা সন্তান রয়েছে। বিয়ের বছর খানেক পর থেকেই পারিবারিক কলহের কারণে নাসরিন তার বাবার বাড়িতে থাকতো। মাঝে মাঝে শিপন সেখানে বেড়াতে আসতো। অন্যান্য সময়ের মতো গতকাল সন্ধ্যায় শিপন সেখানে বেড়াতে আসে। খাওয়া-দাওয়া শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে পারিবারিক কলহের জেরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুত্রবধু নাসরিনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে, নওগাঁ মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় নিহতের বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছে। মামলার প্রেক্ষিতে নিহতের স্ত্রীকে আটক করে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নওগাঁয় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০২:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪