অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

বাউফলে ধর্ষণের সুষ্ঠু বিচার চেয়ে থানায় স্মারকলিপি প্রদান

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আনোয়ার হাওলাদার(৪২) নামে এক বিএনপি নেতাকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফল উপজেলা শাখার প্রতিনিধিরা।
আজ বুধবার(২৩ অক্টোবর) সকাল ১১ টায় বাউফল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) কক্ষে ওই স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে উল্লখ করেন, গত ১১ অক্টোবর উপজেলার মদনপুরা গ্রামে ৪র্থ শ্রেনীর ছাত্রীর উপর বর্বরোচিত ধর্ষণ সংগঠিত হয়েছে। ইতিমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে এবং ওই এলাকার সাধারণ জনগন মানবন্ধন করার পরেও ধর্ষক আনোয়ার এখনও গ্রেপ্তার হননি। অতিদ্রুত আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয় ওই স্মারকে।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামাল হোসেন বলেন, ‘স্মারকলিপি পেয়েছি। আসামী ধরার জোর চেষ্টা চলছে। বার বার স্থান পরিবর্তন করার কারণে সনাক্ত করতে একটু কষ্ট হচ্ছে। তবে পুলিশের চেষ্টা অব্যাহত আছে । খুব শীগ্রই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ৬মাস আগে আনোয়ার ৩ শিশুকে আইসক্রিম চুরির অপবাদ দিয়ে শিকলে বেঁধে নির্যাতন করেন। ওই ঘটনায় তিনি গ্রেপ্তারও হন। এবং ধর্ষণের অভিযোগে সম্প্রতি তিনি দলীয় পদ থেকে বহিষ্কার হয়েছেন। তিনি ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার

বাউফলে ধর্ষণের সুষ্ঠু বিচার চেয়ে থানায় স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ০৩:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪