পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে: রিজভী

নিজস্ব সংবাদদাতা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতীয় মিডিয়াতে একটি স্বাধীন দেশ নিয়ে অপ্রচার চালাচ্ছে শুধু শেখ হাসিনার জন্য। ভারতকে বলবো শেখ হাসিনার প্রতি যদি এত মায়া তাহলে ভারতে তার জন্য আর একটা তাজমহল তৈরি করেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত হয়ে পড়েছে। ভারত শেখ হাসিনার জন্য খুব কষ্ট পেয়েছে তা আমরা দেখেই বুঝতেছি। ভারত ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে আবার দেশে ফিরে এনে ক্ষমতায় বসানোর।

১৭ নভেম্বর রোববার বিকাল ৪টায় লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে। সতর্ক থাকতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া জেল জুলুমকে মেনে নিয়েই দেশেই ছিলেন এবং আছেন। আর শেখ হাসিনা নেতা-কর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।

রিজভী বলেন, গত ১৬ বছর ধরে বিনা ভোটে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ দিয়েছে। পুলিশের একজন আইজি হাজার কোটি টাকার মালিক আর একজন মন্ত্রীর দেশের বাহিরে ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি। আওয়ামী লীগের মেয়র তার মেয়েকে হিট অফিসার হিসাবে নিয়োগ দিলেন। পরে দেখি হিট অফিসার স্বামীর আরো বেশি হিট।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন, বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন। শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন ও ব্যাংক লুট করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনা রক্তপিপাসু, এখন ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই ফ্যাসিবাদ ফের যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ সার্থক হবে।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক বক্তব্য রাখেন।

আগামী ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি শেষ হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে: রিজভী

আপডেট টাইম : ০১:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪