অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় চোর সন্দেহে পিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে চোর সন্দেহে পিটুনিতে আলা উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলা উদ্দিন জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরের হায়দার আলীর ছেলে। তার বিরুদ্ধে গাজীপুর, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় হত্যাসহ ডাকাতি ও চুরির মোট ৮টি মামলা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান। স্থানীয় লোকজনের বরাত দিয়ে কাহালু থানার ওসি শাহীনুজ্জামান বলেন, গতকাল রাতে সাতজনের একটি দল চুরি করার উদ্দেশ্যে বুড়ইল গ্রামের একটি বাড়িতে ঢোকে। গৃহকর্তা মতিউর রহমানের ছেলে নূর আলম (২৭) চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করেন। পরিবারের অন্য সদস্যরা ছুটে এলে চোর চক্র পালানোর চেষ্টা করে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন। এ সময় বাড়ির পাশের মাঠে একজনকে আটক করে মারধর করা হয়। পিটুনিতে ওই ব্যক্তি মারা যান। ওসি মো. শাহীনুজ্জামান জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করার পর পরিচয় পাওয়া গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় চোর সন্দেহে পিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

আপডেট টাইম : ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪