অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

বাংলার খবর২৪.কমnarayanganj-tour-online-dhaka-guide_55686 : নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি বাড়ি থেকে ডেকে নিয়ে লিটন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত লিটন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে তার বড় বোন দাবি করেছেন।

রোববার বেলা ২ টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধাওয়া করে পিটিয়ে গুরুতর আহত কর‍া হয়। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪ টা ২০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন রাশেদা শীর্ষ নিউজকে জানান, বেলা ২ টার দিকে এলাকার কয়েকজন সন্ত্রাসী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা তাকে মারতে শুরু করে। এসময় লিটন দৌঁড় দিলে তাকে সন্ত্রাসীরাও ধাওয়া করে। সে দৌঁড়ে এলাকার আজগরের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় রেখে চলে যায়। এরপর লিটনের স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পর বিকেল ৪টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ডালিম, বজলু, রাসেল এবং কামাল তাকে পিটিয়ে হত্যা করেছে। নিহত লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও তিনি জানান।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০২:৩০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪